মালদা

ইংরেজ বাজার থানার মোহদিপুরের তিনটি বুথে চলছে শান্তিপূর্ণ পুনঃনির্বাচন

ইংরেজ বাজার থানার মোহদিপুরের পিয়াসবাড়ীতে ১৫৯ নম্বর বুথে চলছে পুনঃনির্বাচনের প্রক্রিয়া। সোমবার ভোটের দিন এই বুথে রাজনৈতিক সন্ত্রাসের জেরে ভোট বন্ধ হয়ে যায়। পরে নির্বাচন কমিশনারের নির্দেশে বুধবার আবার পুনঃনির্বাচন প্রক্রিয়া শুরু হয়। প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে এই বুথে চলছে শান্তিপূর্ণ পুনঃনির্বাচন। অন্যদিকে, মোহদিপুর এলাকার রামকেলীর ১৬০ নম্বর বুথে ও সাগরদীঘির ১৬২ নম্বর বুথে একই কারণে এদিন পুনঃনির্বাচন শুরু হয় যা শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ শান্তিপূর্ণ ভাবে চলছে বলে জানা গেছে।